লালমনিরহাট জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব
মোঃ আসাদুজ্জামান। অদ্য ২৫ জুলাই ২০২৬, শনিবার তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন।
সদর কোর্টে আগমনকালে পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট সদর কোর্টের পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল হাসনাত খান।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা, কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ এবং মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি দাপ্তরিক কর্মবণ্টন সুষম করা, সেবাগ্রহীতাদের প্রতি যথাযথ সেবা প্রদান অব্যাহত রাখা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি কোর্টের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানীসহ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর