[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্সের অবহিতকরণ সভা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি এবং স্থানীয়

 উদ্যোগভিত্তিক সহনশীল সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেসরকারী উন্নয়ন সংস্থা 'লিডার্স'-এর উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।

​লিডার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন:

  • ডাঃ মোঃ জিয়াউর রহমান — উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
  • ডাঃ সুব্রত কুমার বিশ্বাস — ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
  • বিধান কুমার মন্ডল — উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
  • নজরুল ইসলাম — বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান
  • রনজিৎ কুমার — শিক্ষক
  • গাজী আল ইমরান — পরিচালক, সিডিও (CDO)
  • নিপা চক্রবর্তী — ইউপি সদস্য
  • আব্দুল হালিম — সাংবাদিক

​এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক লক্ষ্য ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন লিডার্স-এর কর্মকর্তা এবিএম জাকারিয়া এবং মোঃ মুজাহিদুল ইসলাম।

​উদ্যোক্তারা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম, স্থানীয় নেতৃত্বভিত্তিক অভিযোজন কৌশল, প্রকৃতিভিত্তিক সমাধান এবং সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সার্বিক সহনশীলতা বৃদ্ধি করা।

এসআর

সম্পর্কিত খবর