[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

শ্যামনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

 

তিনি আশ্বাস দিয়ে বলেন, নিরীহ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন এবং কেউ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। পাশাপাশি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পরিকল্পনার কথাও জানান। শ্যামনগরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন।

 

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালসহ সাংবাদিক শেখ আফজালুর রহমান, রনজিৎ বর্মন, আবু কাওছার, এম কামরুজ্জামান, হাজী মুরাদ, হোসাইন বিন আফতাব, মাহমুদুল ফিরোজ বাবুল ও গাজী মিশুক।

 

উল্লেখ্য, ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী গত ২ জুলাই শ্যামনগর থানায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর