[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযানে ১১ নারী আটক, পকেটমারের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১০:৪২ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পকেটমারের অভিযোগে ১১ জন নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

রেলওয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে নারী যাত্রীদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর