[email protected] বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন সাজাদুর রহমান সাজু

গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ৭:২২ পিএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দপ্তরের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব

 দেওয়া হয়েছে দলের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাজাদুর রহমান সাজুকে। তাকে যুগ্ম আহ্বায়ক পদমর্যাদায় এ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি, দপ্তরের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং চলমান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​গত রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও সদস্য সচিব রেজানুল হাবীব রফিক স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে সাজাদুর রহমান সাজুকে এই দায়িত্ব দেওয়া হয়। বিএনপির নেতারা জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৩ মার্চ অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা সাজুর সাংগঠনিক অভিজ্ঞতা বিবেচনায় এবার তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

​নতুন দায়িত্ব পাওয়ার পর সাজাদুর রহমান সাজু বলেন, দল তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর