[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

রাজাপুরে এমইপি গ্রুপের ব্যবসায়িক সহযোগী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৯:২৫ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রায় ১৩৫ জন ব্যবসায়ী অংশ নেন।


বুধবার (৮ জুলাই) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন রাজাপুরের পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স লাকি ইলেকট্রিকের স্বত্বাধিকারী হাজী আব্দুল্লাহ আল মামুন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি টেরিটরির টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) নাহিদুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার রবিউল ইসলাম এবং জাহিদুল ইসলাম। এছাড়া দুই উপজেলার বিভিন্ন এলাকার ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।


সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কোম্পানির কর্মকর্তারা ব্যবসায়ীদের উদ্দেশে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও তুলে ধরেন।


অনুষ্ঠানে ২০২৫ সালে সর্বোচ্চ বিক্রয়ের ভিত্তিতে তিনজন ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়। প্রথম স্থান অর্জন করেন সাইদ ইলেকট্রিকের স্বত্বাধিকারী সাঈদ, দ্বিতীয় হন মা-বাবার দোয়া ইলেকট্রিক্যাল সেন্টারের ইমাম হোসেন রিফাত এবং তৃতীয় স্থান লাভ করেন আল মদিনা ট্রেডার্সের মোহাম্মদ ফিরোজ ডাকুয়া।


এ ছাড়া অংশগ্রহণকারী ব্যবসায়ীদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সাতজন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। অনুষ্ঠানে উপস্থিত সব ব্যবসায়ীকেও কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও দৃঢ় করা, উন্নতমানের ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করতেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর