[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

দায়িত্ব পালনকালে হৃদরোগে কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল ইয়াসিন করিম দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে সরকারি গাড়ি চালানোর সময় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসিন করিম কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আমজাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০০ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় ২৬ বছরের চাকরি জীবনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সহকর্মীরা জানান।

 

তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সিএমপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর