[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৫ মাদ্রাসা শিক্ষার্থীর

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনায় পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধসের সময় আরও অনেক শিক্ষার্থী মাটিচাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ২০ জনেরও বেশি শিক্ষার্থী ধসের এলাকায় অবস্থান করছিল। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

এসআর

সম্পর্কিত খবর