[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

পূর্বধলায় জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও সহায়তা সামগ্রী বিতরণ

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আজ রবিবার (৫

 জুলাই) সকাল ১১টায় পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

​দপ্তর পরিদর্শন শেষে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

​মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন। এছাড়া এডিসির অর্থায়নে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় স্থানীয় ভিক্ষুকদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। সর্বশেষ একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে জেলা প্রশাসক তাঁর পূর্বধলা উপজেলার পরিদর্শন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এসআর

সম্পর্কিত খবর