[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

কচুয়ায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাকে জিম্মি করার অভিযোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অর্থের জন্য নিজের মাকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখার অভিযোগও রয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় জানায়, শনিবার (৪ জুলাই) রাতে কচুয়া উপজেলার করইশ গ্রামের গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সী গাজী আল মামুন ওরফে মামুনকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ১ দশমিক ৫ গ্রাম।

 

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলভুক্ত ১০(ক) ধারায় কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।

 

স্থানীয়দের দাবি, মামুন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, মাদক বিক্রির অর্থ সংগ্রহের জন্য তিনি প্রায়ই নিজের মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাকে জিম্মি করে রাখতেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

পরে গ্রেফতার মামুনকে কচুয়া থানা পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর