[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

বোয়ালমারীতে দাদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামুলারকান্দি স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীরুজ্জামান শাহিন।

সম্মেলন উপলক্ষে রাঙ্গামুলারকান্দি স্কুল মাঠ ও আশপাশের এলাকা বিভিন্ন রঙের কাপড়ে সজ্জিত করা হয়। দিনভর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ বিরাজ করে।

আয়োজকরা জানান, দাদপুর ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে সম্মেলনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর