[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৩:৫০ পিএম

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়া এবং নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া–চেয়ারম্যানঘাট–নলচিরা নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আসা শত শত যাত্রী নলচিরা ঘাটে অপেক্ষা করছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে সি-ট্রাক, ফেরি ও যাত্রীবাহী ট্রলার কোনোটি ঘাট ছেড়ে যেতে পারেনি।

 

ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন জানান, উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া–চেয়ারম্যানঘাট–নলচিরা রুটে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এসআর

সম্পর্কিত খবর