[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দিনক্ষণ ওলটপালট করা শিক্ষার্থী শাহনাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ১০:৩১ এএম

সংগৃহীত ছবি

শনিবার সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে—এই সাধারণ ধারণা থেকে পরীক্ষার রুটিন না দেখেই

 বড় ভুলের শিকার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক এইচএসসি পরীক্ষার্থী। নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারায় বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি শাহনাজ খাতুন নামের ওই শিক্ষার্থী। শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

​ভুক্তভোগী শাহনাজ খাতুন জানান, দীর্ঘদিন ধরে শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকায় এই দিনে যে পরীক্ষা হতে পারে, তা তিনি ভাবতেই পারেননি। রুটিনটি ভালো করে খেয়াল না করায় তিনি যখন কেন্দ্রের গেটে পৌঁছান, তখন পরীক্ষা শেষ হতে আর মাত্র আধঘণ্টা বাকি ছিল। এত দেরিতে আসায় কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আর ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি।

​পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়া শাহনাজ জানান, ভুলবশত তার পুরো একটি বছর নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি শিক্ষা কর্তৃপক্ষের কাছে পুনরায় পরীক্ষা দেওয়ার একটি বিশেষ সুযোগ দাবি করেছেন।

​এদিকে নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের সচিব আমানুল্লাহ জানান, দুপুর সোয়া ১২টার দিকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। তবে সরকারি নিয়মের বাইরে গিয়ে এত দেরিতে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করানোর সুযোগ তাদের হাতে নেই। তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীর পরিবার যদি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কোনো বিশেষ অনুমতি এনে দিতে পারেন, তবেই কেবল তার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা সম্ভব।

এসআর

সম্পর্কিত খবর