[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

ইবি হিউম্যান রিসোর্স ক্লাবের সভাপতি তুষার, সম্পাদক জান্নাতুল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাব (আইইউএইচআরসি)-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শনিবার (৪ জুলাই) বিভাগের একাডেমিক কমিটির ৪২তম সভার দ্বিতীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেস সালাম লুনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মালাকার। একই শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস ফুল দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. শাহজাহান ইসলাম আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিন্দিতা বাগচী, কোষাধ্যক্ষ মো. জনাইদুল হাবিব মানিক, যুগ্ম কোষাধ্যক্ষ মো. তানভীর হোসাইন তিতাস, মানবসম্পদ প্রশাসন সম্পাদক মো. আবু হানিফ জুবো, যুগ্ম মানবসম্পদ প্রশাসন সম্পাদক সাদ ইবনে রেজা, মার্কেটিং ও জনসংযোগ সম্পাদক সুরাইয়া ইসলাম উর্মি, যুগ্ম মার্কেটিং ও জনসংযোগ সম্পাদক সাবিত ইবনে সাজ্জাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক তামজিদ হাসান সিজান, যুগ্ম ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সামিউল আলিম চয়ন, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পাদক তাহসিনা হোসেন রাইসা, যুগ্ম কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পাদক মো. মারুফ হাসান নাহিন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. রিয়াত মাদবার এবং যুগ্ম প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. সাব্বির আহমেদ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ফুল বলেন, ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি ক্লাবকে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি তুষার মালাকার বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্পোরেট কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাস্তবধর্মী নানা কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সবার সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাব নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর