[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে শেষ হলো তিনদিনের নজরুল বর্ষ উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১০:১৯ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গত ২ জুলাই কর্মসূচির উদ্বোধন হয়। এদিন মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে নজরুল বর্ষ উদযাপনের সূচনা করেন। এর অংশ হিসেবে শ্যামনগরেও তিন দিন ধরে আলোচনা সভা, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।

 

অনুষ্ঠানে শ্যামনগর শিল্পকলা একাডেমি, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের শিল্পী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, দলীয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

বক্তব্যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর আদর্শ ও মূল্যবোধ ধারণ করে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর