[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে নেত্রকোনায় তিন মন্ত্রীর আগমন

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ৫:৩০ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় 'পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬'-এ অংশ নিতে নেত্রকোনা সার্কিট হাউসে পৌঁছেছেন ৩ মন্ত্রী।

এরা হলেন নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য  লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।

সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।

জানা গেছে, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে সরকারি এ কর্মসূচিতে অংশ নিতে মন্ত্রীদ্বয় নেত্রকোনায় আসেন।

সফরকালে তাঁরা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন।

সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে।

এতে স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এসআর

সম্পর্কিত খবর