[email protected] বৃহঃস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

কচুয়ার বেহাল সড়ক সংস্কার: ভোগান্তির অবসান

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১১:২৪ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বেহাল সড়কটি অবশেষে সংস্কার

চাঁদপুরের কচুয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বেহাল সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা, পিচঢালা পথ আর অসংখ্য ছোট-বড় গর্তের কারণে সড়কটি স্থানীয়দের কাছে 'মরণ ফাঁদ' হিসেবে পরিচিতি পেয়েছিল। প্রায়ই সিএনজি ও অটোরিকশা উল্টে গিয়ে এখানে দুর্ঘটনার শিকার হতো যাত্রী ও পথচারীরা।

​সম্প্রতি কচুয়া পৌরসভার নিজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে এই গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত কাজ সম্পন্ন করা হয়। সড়কটি সচল হওয়ায় এখন কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন পৌর এলাকাসহ উপজেলার উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

​পূর্বে সামান্য বৃষ্টিতেই এই সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যেত, যার ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি নতুন রূপ পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে সড়কটির স্থায়ী সুরক্ষার জন্য দুই পাশে গাইড ওয়াল নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

এসআর

সম্পর্কিত খবর