[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ডকে সংবর্ধনা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আশিকুর

 রহমানকে এক সংবর্ধনা স্মারক দেওয়া হয়েছে। বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী এসিল্যান্ডকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন শেষে আশিকুর রহমান পদোন্নতি পেয়ে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়িত হয়েছেন। বিদায়লগ্নে তার এই সাফল্যে ও পদোন্নতিতে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মজীবনের শুভকামনা জানায়।

সংবর্ধনা প্রদানকালে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর