[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

বার কাউন্সিলে চট্টগ্রামের অ্যাডভোকেট নাজিম উদ্দিন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

দেশের আইনজীবী পেশার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫

 সদস্যের একটি নতুন অ্যাড-হক কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে গঠিত এই কমিটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

​মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২’ এর ৪ (২) অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকার এই কমিটি গঠন করেছে।

​নতুন এই অ্যাড-হক কমিটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​এই অ্যাড-হক বার কাউন্সিলের অন্য সদস্যরা হলেন:

  • ​সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন
  • ​ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল
  • ​আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার
  • ​আইনজীবী জসীম উদ্দীন সরকার
  • ​সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন
  • ​আইনজীবী রাগীব রউফ চৌধুরী
  • ​আইনজীবী নাসির উদ্দিন অসীম
  • ​আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা
  • ​সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু
  • ​আইনজীবী মোহাম্মদ শিশির মনির
  • ​বগুড়ার আইনজীবী আলী আসগর
  • ​ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম
  • ​সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন

​প্রজ্ঞাপন অনুযায়ী, এই অ্যাড-হক বার কাউন্সিল ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’ এর বিধান ও বিধিমালা অনুযায়ী তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলি সম্পাদন করবে।

এসআর

সম্পর্কিত খবর