পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকা ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন বিএনপি নেতা হুমায়ুন কবির লায়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসদুল্লাহ আসাদ এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জানান, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যেই নতুন অর্থবছরের এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
এসআর