[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

কচুয়ার বেরকটায় সিঁধ কেটে ঘরে প্রবেশ, গৃহবধূ নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈয় ইউনিয়নের বেরকটা গ্রামে একটি বাড়িতে গভীর রাতে সিঁধ কেটে প্রবেশের পর এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত বেরকটা গ্রামের মিয়াজী বাড়িতে মিতু সাদেক মিয়ার বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে।

একপর্যায়ে ঘরের ভেতরে থাকা তার স্ত্রীর ওপর হামলা চালানো হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর