[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

চিতার বাজারে পেঁয়াজের দাম কম, উৎপাদন খরচ মেটাতে হিমশিম কৃষকদের

ফিরোজ মোল্যা, বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১২:২৮ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজারে পেঁয়াজের বাজারদর কয়েকদিন ধরে প্রায় একই অবস্থায় রয়েছে।

বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই দামকে উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম বলে দাবি করছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের ভাষ্য, সার, উন্নতমানের বীজ, সেচ, কীটনাশক এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

কিন্তু বাজারে এর চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় কৃষক সেলিম মিয়া বলেন, বর্তমান বাজারদরে পেঁয়াজ বিক্রি করলে প্রতি মণে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

তার মতে, উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজারদরের বড় ধরনের ব্যবধান থাকায় পেঁয়াজ চাষ লাভজনক থাকছে না।

এদিকে বাজারের আড়তদারদের দাবি, বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ ও ক্রেতার চাহিদা স্বাভাবিক থাকায় দামে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

এ অবস্থায় কৃষকরা উৎপাদন ব্যয় বিবেচনায় নিয়ে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর