[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৮:৪২ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আবু কালাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কালাম মৃত ইলিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে বাড়ির গরুর জন্য ঘাস সংগ্রহ করতে মাঠে যান আবু কালাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন।

 

স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর