[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৫:২৫ পিএম

সংগৃহীত ছবি

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

 

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নিয়োগের বিষয়টি জানায়।

 

এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তিনি গত বছরের ১৮ আগস্ট সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

 

সারওয়ার আলমের প্রত্যাহারের পরদিন, ২২ জুন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে সাময়িকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

 

সিলেটের ডিসি পরিবর্তনের বিষয়টি স্থানীয় পর্যায়সহ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।

 

সর্বশেষ সরকারি আদেশ অনুযায়ী, রেজা হাসান শিগগিরই সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এসআর

সম্পর্কিত খবর