[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ৯:০৪ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

 

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

 

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ এবং সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় নেতারা।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

 

তিনি বলেন, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচর্যা ও পাঠদান চালিয়ে গেলেও বিদ্যালয়টি এখনও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর