[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩

প্রথমবার বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রথমবারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের উদ্যোগে এ শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার উপজেলার দুটি কলেজ ও চারটি স্কুলের মোট ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে অংশ নেয়। তারা সংসদ ভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে বাজেট অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করে।

 

সফরে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।

 

নাসিরনগরের শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর