ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমির ওপর গড়ে ওঠা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এসআর