স্থানীয় যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ প্রভাব, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ প্রভাব, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক ক্ষতির কারণ।
তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারা মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসআর