[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

রাজারহাটে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল ধ্বংস

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ রোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলাশয়ে অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে স্থাপন করা ৩৬টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

 

পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা না যায়।

 

অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবৈধ জাল ও নিষিদ্ধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে জাটকা, মা মাছ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রজাতি সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এসআর

সম্পর্কিত খবর