[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল পৌনে ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের ৮টি দানবাক্স খুলে চার দিনে মোট ১৭

 লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনা শেষে এ তথ্য জানান সিলেট-সুনামগঞ্জ ওয়াকফ অফিসার সজল মিয়া।

জেলা প্রশাসনের নির্দেশনায় গঠিত কমিটির মাধ্যমে গত ১৮ জুন মাজারে থাকা চারটি পুরোনো এবং নতুন স্থাপন করা চারটিসহ মোট ৮টি দানবাক্স সিলগালা করা হয়েছিল। সোমবার জোহরের নামাজের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে ডাবল লক অবস্থায় থাকা দানবাক্সগুলো খুলে গণনা শুরু হয়।

নগদ টাকার পাশাপাশি দানবাক্সে ৭ আনা স্বর্ণালংকার এবং কিছু সৌদি রিয়ালও পাওয়া গেছে, যা সোনালী ব্যাংকের সিলেট কর্পোরেট শাখায় জমা দেওয়া হবে। সদ্য প্রত্যাহারকৃত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের তত্ত্বাবধানে এই টাকা উত্তোলন ও প্রকাশ্যে গণনার কার্যক্রম সম্পন্ন হয়।

এসআর

সম্পর্কিত খবর