[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গজারিয়ায় ঝড়ে উপড়ে পড়া গাছ সরিয়ে মহাসড়ক সচল করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কালবৈশাখী ঝড়ে একাধিক স্থানে গাছ

 উপড়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কারণে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক ঝড়ে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাছের ডালপালা ভেঙে পড়ে এবং বেশ কিছু গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ১২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার কর্মীরা বাউশিয়া ও মানাবেরসহ বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ শুরু করেন।

করাত ও আধুনিক সরঞ্জাম দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা গাছগুলো কেটে প্রায় এক ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের এই দ্রুত পদক্ষেপের কারণে বিকেলের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

এসআর

সম্পর্কিত খবর