দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মধুডাঙ্গী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২৫০০
পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৪৪) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৮ জুন) বিকেলে স্থানীয় আলী আকবরের ছেলে এবং সৈনিকলীগের স্থানীয় নেতা জয়নালের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে আনুমানিক ১০ লক্ষাধিক টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই জাহাঙ্গীর বাদশা রনি।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন যে, অভিযুক্তের ওপর আগে থেকেই নজরদারি ছিল এবং মাদকের বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
এসআর