[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ১০:৪৯ এএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ এ মৃত্যুর ঘটনায় চলতি প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালটিতে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুটি আট মাস বয়সী একটি কন্যাশিশু। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায়। গত ৩ জুন তাকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।


হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।


গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১৩ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন রোগী।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। একই সময়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে।

এসআর

সম্পর্কিত খবর