[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মীরসরাইয়ে ট্রেন-ট্রাক দুর্ঘটনা, চট্টগ্রাম রুটে রেল চলাচল সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১১:৫৭ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


জানা গেছে, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত পথে চলার সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার পর রেলপথে চলাচল ব্যাহত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে।


দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট বিভাগ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে উদ্ধার ও মেরামত কার্যক্রমও অব্যাহত রয়েছে

এসআর

সম্পর্কিত খবর