চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
এসআর