[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চৌদ্দগ্রামে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বস্তা ও ব্লিচিং পাউডার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের লক্ষ্যে বস্তা ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক আমিরুল আলম খাঁনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার আলকরা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জহিরুল আলম খাঁন ও ফারুক খাঁন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা কোরবানি দেবেন, তাদের মাঝে পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে বস্তা এবং দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে অথবা মাটিচাপা দেওয়ার আহ্বানও জানানো হয়।


এ বিষয়ে আমিরুল আলম খাঁন বলেন, আলকরা ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিক্ষার হার বৃদ্ধি ও বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন।

ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর