[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বীরগঞ্জে ঈদ উপলক্ষে ৩৩১ অসচ্ছল মানুষ পেলেন আর্থিক সহায়তা

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৬:১৩ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ৩৩১ জন উপকারভোগীর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

বুধবার (২৭ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মঞ্জু বলেন, সরকার সবসময় দরিদ্র ও কর্মজীবী মানুষের কল্যাণে কাজ করছে।

ঈদের আনন্দ যাতে সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সরকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। ঈদের আগে এমন উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে বলে জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর