[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ১১:০০ এএম

সংগৃহীত ছবি

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সাতটি জেলায়

 ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সম্ভাব্য ঝড়ের তালিকায় থাকা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর