[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৩:১৬ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় আরও পাঁচজনকে খালাস দেওয়া হয়।


বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের শুনানি সম্পন্ন হওয়ার পর এই রায় দেওয়া হয়।


মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবরে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানের সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঘটনার পর দায়ের হওয়া দুটি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর