[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৬ ১:৩৮ এএম

সংগৃহীত ছবি

ভূমি সংক্রান্ত বিরোধ দেশের অধিকাংশ মামলার অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ।

তিনি বলেন, ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন।

এসব সমস্যা কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে তিন দিনব্যাপী ভার্চুয়াল ভূমিসেবা মেলা ২০২৬। কেন্দ্রীয় উদ্বোধনের পর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র‌্যালিও অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য কাজল বলেন, ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে প্রযুক্তিনির্ভর সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মানুষকে সচেতন করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

কক্সবাজার জেলা প্রশাসক -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করা গেলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন।

পাবলিক লাইব্রেরি সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলায় উপজেলা ভূমি অফিস, ভূমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসনের রাজস্ব শাখাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মোট ৯টি স্টল অংশ নিয়েছে। প্রথম দিনেই বিভিন্ন স্টলে সেবা নিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক সূত্র জানায়, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর