সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) লক্ষ্মীপুর জেলার প্রায় ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ
উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই ও কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ এসব গ্রামের কয়েক হাজার মুসল্লি আজ উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করছেন।
সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা এবং নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট-বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসার জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।
স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ প্রায় ৪০ বছর ধরে পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
এসআর