[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২টি জেলার সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম যমুনা সেতুতে

 উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী যানবাহনের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার) এই সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে মোট ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

​যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার বাবদ ১ কোটি ৬২ লাখ ৩৫ Jac ২৫০ টাকা এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৭ Styles ৮০৭টি যানবাহন পারাপার বাবদ ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়।

এর আগের দিন শনিবারের (২৩ মে) তুলনায় একদিনের ব্যবধানে যমুনা সেতুতে যানবাহন চলাচল বেড়েছে ৭ হাজার ২৭০টি এবং টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। ঈদ যত ঘনিয়ে আসছে, মহাসড়ক ও সেতুতে যানবাহনের এই চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর