কিশোরগঞ্জে Islami Bank Bangladesh PLC-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খান-কে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা।
রোববার সকালে শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের জেলা শাখা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ওমর ফারুক খানের সময় ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান উন্নত হয়েছিল। তার নেতৃত্বে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের বড় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তাই দ্রুত তাকে পূর্বের দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মানববন্ধনে গ্রাহক ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম জাকের, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূঁইয়া, সদস্য সচিব আরাফাত হোসেন ও সদস্য সাখাওয়াত হোসেন-সহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
এসআর