[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কচুয়ায় ইয়াবাসহ আটক ১, আদালতে পাঠিয়েছে পুলিশ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৯:১০ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে চারটি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম-এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক-এর তত্ত্বাবধানে একটি দল শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে।

 

অভিযানে এসআই মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক মহাসড়কের পাশে বিসমিল্লাহ মাছের আড়তের সামনে অবস্থান নেন।


গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে মো. হেলাল (৩৯) নামে এক ব্যক্তির কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও এলাকার বাসিন্দা।


এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর