[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলন্ত ট্রেনের ছাদে বজ্রাঘাত, প্রাণ হারালেন এক যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

উপকূল এক্সপ্রেস  ট্রেনের ছাদে বজ্রপাতের ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে  নরসিংদীতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ঘোড়াশাল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বজ্রপাত হয়। সে সময় কয়েকজন যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

 

পরে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে নিহত ব্যক্তিকে ছাদ থেকে নামিয়ে রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এসআর

সম্পর্কিত খবর