[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ১২:৪৬ এএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন।

শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন এ কমিটি গঠিত হয়।

আনোয়ারুল হক দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শামসুজ্জোহা সুজন যুক্ত রয়েছেন দৈনিক নয়াদিগন্ত ও এনটিভি অনলাইনের সঙ্গে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন মাইদুল ইসলাম মুকুল ও জাহাঙ্গীর আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রবিউল আলম লিটন এবং মো. মনিরুজ্জামান। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান খোকন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরমান আলী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক মন্টু। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন আমিনুর রহমান বাবু ও মোখলেছুর রহমান।

এসআর

সম্পর্কিত খবর