[email protected] বৃহঃস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি ও ডেটা খরচের কারণ এবং তা রোধের উপায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:১৮ এএম

সংগৃহীত ছবি

স্মার্টফোনের বিভিন্ন ফিচার ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকার কারণে অজান্তেই ব্যাটারি ও মোবাইল

 ডেটা দ্রুত শেষ হয়ে যায়। প্রয়োজনীয় কিছু সেটিংস পরিবর্তন করে অপ্রয়োজনীয় এই ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

​অ্যাপের স্বয়ংক্রিয় আপডেট চালু থাকলে একসঙ্গে একাধিক অ্যাপ আপডেট হয়ে প্রচুর ডেটা ও চার্জ খরচ হয়। প্লে স্টোরের 'Network preferences' সেটিংস থেকে 'Don’t auto-update apps' নির্বাচন করে এটি বন্ধ রাখা যায়। একইভাবে ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্ক ও ডিভাইস শনাক্তকরণের স্ক্যানিং চলতে থাকে। ফোনের লোকেশন সার্ভিস সেটিংস থেকে ওয়াই-ফাই ও ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করলে ব্যাকগ্রাউন্ড কার্যক্রম কমে।

​কম ব্যবহৃত শপিং বা গেমের মতো অ্যাপগুলো ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করে। সেটিংসের অ্যাপস অপশন থেকে নির্দিষ্ট অ্যাপের 'Background data' বন্ধ করে এটি রোধ করা সম্ভব। এছাড়া, অ্যাপের অপ্রয়োজনীয় লোকেশন, ক্যামেরা বা মাইক্রোফোনের পারমিশন পারমিশন ম্যানেজার থেকে বন্ধ রাখা উচিত।

​অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশনে থাকা 'Mobile data always active' ফিচারটি ওয়াই-ফাই চালুর সময়েও মোবাইল ডেটা সচল রাখে, যা চার্জ ও ডেটা দুটোই অপচয় করে; এটি ডেভেলপার সেটিংস থেকে বন্ধ করা যায়। তবে ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে এসব সেটিংসের নাম ভিন্ন হতে পারে, তাই যেকোনো পরিবর্তন করার আগে নিজের ব্যবহারের প্রয়োজনীয়তা যাচাই করে নেওয়া ভালো।

এসআর

সম্পর্কিত খবর