[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

অ্যাপলের আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স উন্মোচন: থাকছে উন্নত ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৬ এএম

সংগৃহীত ছবি

নতুন প্রযুক্তির আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান

 অ্যাপল। নতুন এই মডেলগুলোতে পরিবর্তনশীল অ্যাপারচার ক্যামেরা, শক্তিশালী এ২০ প্রো চিপ, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং আইওএস ২৭ নির্ভর নতুন সিরি এআই যুক্ত করা হয়েছে।

​ক্যামেরার দিক থেকে বড় পরিবর্তন এনে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় যুক্ত করা হয়েছে পরিবর্তনশীল অ্যাপারচার, যা আলো ও দৃশ্যের গভীরতা বুঝে স্বয়ংক্রিয়ভাবে কিংবা ম্যানুয়ালি চার ধরণের সেটিংসে পরিবর্তন করা যাবে। এছাড়া ছবির সম্পাদনা বা সত্যতা পরীক্ষার জন্য ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ সুবিধা রাখা হয়েছে।

হ্যান্ডসেট দুটিতে থাকা ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ প্রো চিপে এ১৯ প্রোর তুলনায় ৫০ শতাংশ বেশি মেমোরি ব্যান্ডউইথ এবং সাত-কোর জিপিইউর কারণে ৪০ শতাংশ পর্যন্ত বেশি গ্রাফিকস পারফরম্যান্স পাওয়া যাবে। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘সিরি এআই’ ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষিত ও স্ক্রিনের বিষয়বস্তু বুঝে সহায়তায় সক্ষম।

​ডিজাইনে আনা হয়েছে ছোট ডায়নামিক আইল্যান্ড, যা একসাথে তিনটি লাইভ অ্যাক্টিভিটি প্রদর্শন করতে পারে। উন্নত ই-সিম প্রযুক্তির ব্যাটারির সুবাদে প্রো মডেলে ৩৬ ঘণ্টা এবং প্রো ম্যাক্সে ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে, যেখানে ১৫ মিনিটেই ৫০ শতাংশ চার্জ সম্ভব। কালো, সিলভার, গ্লেসিয়ার ও বারগান্ডি রঙের এই ফোনগুলো ২৫৬ জিবি থেকে ২ টেরাবাইট স্টোরেজে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রোর শুরুর দাম ১,১৯৯ ডলার এবং প্রো ম্যাক্সের দাম ১,২৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশে প্রি-অর্ডার এবং ১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হলেও প্রথম ধাপের তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর