প্রকাশিত:
২১ জুলাই ২০২৬ ১২:৫৯ পিএম
১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
জারি করতে আইন পাস করতে যাচ্ছে ফ্রান্স। এ সংক্রান্ত একটি বিলে দেশটির পার্লামেন্টের সমন্বয় কমিটি ইতোমধ্যে অনুমোদন দিয়েছে, যা এখন নিম্নকক্ষ ও সিনেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এটি কার্যকর করতে চান। আইনটি চালু হলে কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবে না।
অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার পথ অনুসরণ করেই ফ্রান্স এই পদক্ষেপ নিচ্ছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর তালিকা করবে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কঠোর বয়স যাচাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া বিলে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের অনলাইন নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানো যায়।
এসআর