[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ১১:৫১ এএম

সংগৃহীত ছবি

বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বোর্ড মিটিংয়ে সংস্থার

 পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

​এই সিদ্ধান্ত শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন এবং ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখাই সংস্থাটির লক্ষ্য। ভবিষ্যতের পরিকল্পনায় মূলত বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং এর বাণিজ্যিক উন্নতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

​জয় শাহের প্রতিক্রিয়া:

পুনরায় নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি অনেক সম্মানিত এবং প্রত্যেক পরিচালকের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে সেবা দেওয়া একই সঙ্গে একটি বিশেষ সুযোগ এবং দায়িত্ব। এবং আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্যদের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

​তিনি আরও বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাকর অধ্যায়ে প্রবেশ করছি আমরা। লস অ্যাঞ্জেলস ২৮ এর অলিম্পিক গেমসে ক্রিকেটের ফেরাটা আমাদের খেলাকে নতুন দর্শকশ্রোতার কাছে পরিচিত করার এবং খেলোয়াড় ও ভক্তদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’

​সফল ইভেন্ট আয়োজনের পাশাপাশি ভক্ত, অ্যাথলেট, বাণিজ্যিক অংশীদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের কথা মাথায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জয় শাহ বিশ্বাস করেন, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো মানুষকে একই ছায়াতলে নিয়ে আসার ক্ষমতা।

এইচ/এম

সম্পর্কিত খবর